- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ০৪:১৯ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে গোপালগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ ও অন্যান্য খাতে অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থী সহায়তা সংস্থার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় দাবী আদায়ে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা।
শিক্ষার্থী মানববন্ধনে সোহান আল ইমাম, আলী সিকদার, কে এম মেহেদী ও মোঃ হাদী খান বক্তব্য রাখেন।
এসময় তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে বিভিন্ন খাতে ফি বাড়িয়ে শিক্ষার ব্যয় শিক্ষার্থীদের জন্য বোঝা করে তোলা হচ্ছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষা ব্যয় নয়, শিক্ষা সবার নাগালের মধ্যে রাখতে হবে। ফি বৃদ্ধি বন্ধ না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!