- প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ০৭:০৩ পিএম
ইন্দুরকানীতে সুপারি পাড়া নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ গুরুতর আহত ৪
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে সুপারি পাড়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে কালাইয়া গ্রামের জীবন ভক্তের ছেলে খোকন ভক্ত( ৩৭)গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার (২৩অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, খোকন ভক্ত তার নিজস্ব বাগানের সীমানার মধ্যে সুপারি পাড়ছিলেন। এ সময় একই এলাকার রামচন্দ্র ব্যাপারীর ও তার ছেলে হৃদয় ব্যাপারী
সুপারি গাছ নিজের দাবি করে পাড়তে নিষেধ করেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হলে উত্তেজিত হয়ে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে এতে জীবন ভক্তের ছেলে খোকন ভক্ত আহত হয়ে ইন্দুরকানি সদর হসপিটালে ভর্তি হন। অপরদিকে রামচন্দ্র বেপারী ও তার ছেলে হৃদয় চন্দ্র বেপারী, এবং তার মা সহ তিনজন আহত হন তারা পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি আছেন।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, “বিষয়টি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!