- প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ০৪:১৭ পিএম
ইন্দুরকানীতে মোবাইলে কথা বলতে নিষেধ করায় এক শিক্ষার্থীর আত্মহত্যা।
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে মোবাইলে কথা বলতে নিষেধ করায় বাবা-মায়ের ওপর অভিমান করে জান্নাতি আক্তার (১৭) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতি আক্তার ওই গ্রামের আবু তালেব হাওলাদারের মেয়ে। সে টগরা দারুল ইসলাম কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে জান্নাতি নিজের মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তার বাবা মোতালেব হাওলাদার কথা বলা থেকে নিষেধ করেন এবং মা-বাবা দুজনেই তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে জান্নাতি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অভিমানের কারণেই জান্নাতি আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!