- প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫ ১২:১৩ পিএম
ইন্দুরকানীতে গ্রীণফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে গ্রীণফোর্স বাংলাদেশ এর উদ্যোগে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জিয়াগনর প্রেসক্লাব মিলনায়তনে মোঃ আজাদ হোসেন বাচ্চু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রীণফোর্স বাংলাদেশের ন্যাশনাল কোর্ডিনেটর ডাঃ এমএম হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, গ্রীণফোর্স বাংলাদেশ এর ডেপুটি কোর্ডিনেটর প্রফেসর জাহিদুল ইসলাম, জেলা গ্রীণফোর্সের সভাপতি মইনুল আহসান মুন্না, সহ-সভাপতি খালেদা আক্তার হেনা, ওয়াহিদ মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মারুফুল ইসলাম,
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোঃ মনিরুজ্জামান, উপজেলা দুপ্রক সভাপতি গাজী হেলাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মোঃ আরিফুজ্জামান, সাংবাদিক কে এম শামীম রেজা প্রমুখ। বক্তরা গ্রীণফোর্সের লক্ষ্য উদ্দেশ্য ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। সভাটি সঞ্চালনা করেন, মোঃ আলতাফ হোসেন, কর্মসূচী ব্যবস্থাপক, রূপসী বাংলা উন্নয়ন সংস্থা।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!