- প্রকাশিত: ১০ জুলাই ২০২৫ ০৩:২০ পিএম
ইন্দুরকানীতে এক যুগ পর বিএনপির উপজেলা সম্মেলন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :
বিএনপির উপজেলা সম্মেলন
পিরোজপুরের ইন্দুরকানীতে দীর্ঘ এক যুগ পর আগামী বৃহস্পতিবার উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ পাওয়ায় দলীয় নেতাকর্মীরা ব্যাপকভাবে উজ্জীবিত।
ইতোমধ্যে উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটিতে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। বালিপাড়া ইউনিয়নে কোন্দলের কারণে কাউন্সিল স্থগিত রয়েছে।
ফলে চারটি ইউনিয়নের মোট ২৮৪ জন কাউন্সিলর এ সম্মেলনে ভোট প্রদান করবেন।
সভাপতি পদে ২ জন প্রার্থী উপজেলা আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ, ও মোবিনুল রহমান মান্নু পঞ্চায়েত তারা প্রচারণা চালিয়ে ভোট চাইছেন।
তবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সদস্য সচিব আলমগীর কবির মান্নু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক হাওলাদার।
এ পদে দু’জনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে চলছে জোর আলোচনা ও শোডাউন।
সাংগঠনিক সম্পাদক পদেও একাধিক প্রার্থী মাঠে রয়েছেন—যাদের মধ্যে আছেন মোস্তান হাফিজ, এইচ এম ফারুক হোসাইন, ইব্রাহিম হাওলাদার ও আবদুল হাই জোমাদ্দার।
আহ্বায়ক ও সভাপতি প্রার্থী মো. ফরিদ আহম্মেদ বলেন, “গোপন ভোটের মাধ্যমে নেতাকর্মীরা তাদের পছন্দের যোগ্য নেতৃত্ব বেছে নেবেন।”
সাধারণ সম্পাদক প্রার্থী মান্নু বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামে সক্রিয়, ত্যাগী নেতাকর্মীদেরই নেতৃত্বে আনার সময় এখন। আমি নির্বাচিত হলে দলের সাংগঠনিক উন্নয়নে কাজ করব।”
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!