- প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ১০:২৯ পিএম
হঠাৎ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন হঠাৎ পদত্যাগ করেছেন। সোমবার সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের দপ্তরে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।
অধ্যাপক মুহসিন উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, “রোববারই আমি উপাচার্য স্যারকে মৌখিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছিলাম। আজ আনুষ্ঠানিকভাবে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছি।”
পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাজেট টিম বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে ১৭টি পর্যবেক্ষণ (অবজারভেশন) দেয়। এর মধ্যে চারটি পর্যবেক্ষণ সরাসরি রেজিস্ট্রার অফিস ও তার ব্যক্তিগত দায়িত্ব-সংশ্লিষ্ট।
তার ভাষায়, “অবজারভেশনগুলোতে প্রশ্ন তোলা হয়— আমি অধ্যাপক হয়েও কেন সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, কেন আবাসিক কর্মকর্তা হিসেবে ক্যাম্পাসে থাকি না, এবং কেন অফিসের গাড়ি ব্যবহার করি। আমি মনে করি, এই অবস্থায় আমার পক্ষে এই পদে থাকা শোভন নয়। তাই নিজ থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
চলতি বছরের ২১ মে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে যোগ দিয়েছিলেন ড. মুহসিন। ছয় মাসের জন্য এই দায়িত্ব পেলেও মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।
পদত্যাগের পর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও তার নিজ বিভাগের একাডেমিক কাজে ফিরে যাবেন বলেও জানিয়েছেন।
এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে উপাচার্যের পিএস টু ভিসি মুহাম্মদ মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, “আমি শুনেছি রেজিস্ট্রার পদত্যাগপত্র জমা দিয়েছেন, তবে এখনো সরাসরি দেখি নাই। উপাচার্য স্যার বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সভায় রয়েছেন।”
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন রেজিস্ট্রার নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য অতিরিক্ত দায়িত্ব সাময়িকভাবে অন্য একজন সিনিয়র কর্মকর্তার ওপর অর্পণ করা হতে পারে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!