- প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ০৭:০৬ পিএম
হিজলায় সেনাবাহিনীর অভিযানে যুবদল নেতাকে দেশীয় অস্ত্র সহ আটক।
হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নের চর কুশরিয়া তগ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করেন।এ সময় হিজলা গৌরবদী ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তফা শিকদারকে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল মোবাইল ফোন সহ আটক করা হয়। সময় মৃত আবদুর রহমান সিকদারের ছেলে মোস্তফা সিকদার (৫০) নামের যুবদল নেতাকে আটক করা হয়েছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সারারাত এ অভিযান চালানো হয় ।
হিজলা সেনা ক্যাম্প প্রেসলিষ্টের মাধ্যমে জানানো হয় ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪১ বীর-এর একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়।৪১ বীর-এর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০ জন সেনাসদস্যের একটি দল রাত ৩টার দিকে হিজলা উপজেলার চর কুশুরিয়া এলাকায় তল্লাশি চালায়। অভিযানে ১২টি দেশীয় ধারালো অস্ত্র,১টি চাইনিজ কুড়াল,৩টি মোবাইল উদ্ধার করা হয়।সেনাবাহিনী জানায়, আটককৃত ব্যক্তি এবং উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার,চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!