- প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৮ পিএম
হিজলায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান। গুঁড়িয়ে দেয়া হয়েছে পাঁচটি ইটভাটা।
হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান। ৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী সাইফুদ্দিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এরই মধ্যে মেমানিয়া ইউনিয়নের পাঁচ টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। নসির মোল্লার এনবিএম, কালাম সরদারের আর বি এফ, রিয়াজ তালুকদার এর এমআরসি, সৌরভ প্যাদার পিবিসি আফসার উদ্দিন হাওলাদার এর ব্রিকস গুলিয়ে দেয়া হয়েছে। সহকারি কমিশনার (ভূমি)অভ্র জ্যোতি পোদ্দার এর তথ্য অনুযায়ী হিজলা উপজেলায় ৭২ টি ইটভাটা রয়েছে। এর মধ্যে তিনটির কাগজপত্র আছে বলে জানান। সহকারী কমিশনার (ভূমি) দৈনিক যুগান্তর পত্রিকায় সাক্ষাৎকার দেয়ার সময় বলেন, নির্দিষ্ট করে অবৈধ ইটভাটার বিষয়ে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন মাত্র দুই সপ্তাহ আগে তিনি যোগদান করেছেন তাই সবকিছু তার জানা নেই। ক্ষতিগ্রস্ত ইট ভাটার মালিকরা জানান যেভাবে ঘুরিয়ে দেয়া হয়েছে এতে প্রতিটি ইটভাটায় ক্ষতির পরিমাণ প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা।
হিজলার সচেতন মহলের অনেকে বলছেন, প্রতিবছর১৫-২০ টা ভাটা নতুন করে স্থাপিত হচ্ছে।
এতে করে হিজলা উপজেলার নদী বিচ্ছিন্ন এলাকার ফসলি জমি দিন দিন খাটো হচ্ছে।
ধ্বংস হচ্ছে সবুজ বনায়ন, দেখা দিয়েছে বায়ুবাহী রোগ, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা। এ সকল অবৈধ ইটভাটা সম্পর্কে পরিবেশ অধিদপ্তর বরিশাল এর উপ-পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ ইটভাটার অভিযান শুরু হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে এমনকি পরিবেশ রক্ষার্থে যা কিছু প্রয়োজন তাই করা হবে। তিনি আরো বলেন মাত্র চারটি ইটভাটার কাগজপত্র আছে বাকি সবগুলো অবৈধ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!