হিজলায় ১০৬৫ জন নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২০টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছে। এরি ধারাবাহিকতায় ১৭ জুন বিকাল চারটার দিকে বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড (বাহেরচর গ্রাম)এর ১ হাজার ৬৫ জন নারীদের মাঝে কার্ড বিতরণ করে স্থানীয় সাংসদ, নৌ পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রতিমন্ত্রী রাজিব আহসান ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ, নৌ সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান তার বক্তব্যে বলেন, পর্যায়ক্রমে সকলকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, খাইরুল আলম সুমন জেলা প্রশাসক বরিশাল, এজেডএম মোস্তাফিজুর রহমান পুলিশ সুপার বরিশাল, একেএম আখতারুজ্জামান ডিডি সমাজসেবা কার্যালয় বরিশাল, উপজেলা নির্বাহী অফিসার হিজলা, হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি'র আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, হিজলা উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলতাব হোসেন খোকন সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ মনির হোসেন বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?