- প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫ ০৩:২৩ পিএম
গৌরনদীতে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে ইউপি সদস্যে ও তার সহযোগীরা হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাঠৈ গ্রামে এই ঘটনা ঘটে।
আহততের স্বজনরা জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ গৌরনদী উপজেলা যুবলীগ নেতা ও চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ সুলভের সঙ্গে একই বংশের সৈয়দ আলীমের রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। এনিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। ওই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় নিজ এলাকার মসজিদের সামনে সৈয়দ আলীম (৬০) ও তার ছেলে সৈয়দ তাসিনকে (২২) কুপিয়ে ও পিটিয়ে আহত করে সৈয়দ সুলভ ও তার সহযোগী সৈয়দ শান্ত, সৈয়দ শিমুল সহ ৪/৫ জন ব্যক্তিরা। এসময় স্বামীর ডাকচিৎকারে সৈয়দ আলীমের স্ত্রী এগিয়ে আসলে তাকেও আহত করা হয়। তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ইউপি সদস্য সৈয়দ সুলভ ও সৈয়দ আলীমের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য সৈয়দ সুলভ বলেন, হামলার সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই। আমাকে ফাঁসানোর জন্য আমার নাম বলা হচ্ছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!