- প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ০৭:২০ পিএম
গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার দুপুরে উপজেলার টরকী ও আশোকাঠী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সহ তাদের গ্রেপ্তার করেন থানা পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে টরকী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি দিদার হোসেন ও মুন্না মোল্লাকে ১৮০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ৫৪ হাজার টাকা সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনই উপজেলার ভুরঘাটা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে বিভিন্ন তানায় একাধিক মামলা রয়েছে। ওসি আরও বলেন, এঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক হৃদয় হাওলাদার জানিয়েছেন-মঙ্গলবার দুপুরে উপজেলার আশোকাঠী এলাকায় অভিযান চালিয়ে সাইদুল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!