- প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ০৩:১৯ পিএম
গৌরনদীতে চার ডাকাত সদস্য আটক
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ডে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে স্থানীয়রা চার ডাকাত সদস্যকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে। এসময় আটককৃতদের কাছ থেকে একটি সিএনজি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা খোকন ফকির জানিয়েছেন-মধ্যরাতে একটি সিএনজিতে চার যুবককে দেখে বাটাজোর বন্দরের পাহারাদারদের সন্দেহ হয়। পরবর্তীতে তাদের গতিরোধ করার চেষ্টাকালে তারা পালিয়ে যাবার চেষ্টা করেন। এসময় স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে ওই সিএনজির চালকসহ চারজনকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।
আটককৃতরা হলো- গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামের মালেক জমাদ্দারের ছেলে হৃদয় জোমদ্দার ও তার ভাই তারেক জোমদ্দার, পিরোজপুরের নেছারাবাদ এলাকার বাবুল শরীফের ছেলে তসলিম শরীফ, ও বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী এলাকার আনন্দ মন্ডলের ছেলে অশোক মন্ডল।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলামা জানিয়েছেন- ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো তারা। এরইমধ্যে তাদের আটক করা হয়। আটককৃত তারেকের বিরুদ্ধে ৫টি, তসলিমের বিরুদ্ধে ২টি ও অশোকের বিরুদ্ধে ১ একটি করে বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন- খবরপেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে চার ডাকাতকে উদ্ধার করে আটক করা হয়। পরবর্তীতে তাদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি আরও জানিয়েছেন- এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!