- প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫ ০৯:৩০ এএম
গৌরনদী টোয়েন্টিফোর ডটকমের বর্ষপূর্তি পালন
গৌরনদী প্রতিনিধি:
অনলাইন ভিত্তিক আধুনিক, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রদর্শনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা একটি নিউজ পোর্টালের ১৩ তম বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের গৌরনদীতে বুধবার (৫ নভেম্বর) সকালে সাংবাদিকদের মিলন মেলা বসেছিলো।
বরিশাল উত্তর জনপদের সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের প্রতিষ্ঠিত গৌরনদী টুয়েন্টি ফোর ডট কম এর ১৩ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সংবাদকর্মী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
বর্ষপূর্তি উপলক্ষ্যে বেলা সাড়ে এগারোটায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে, উপজেলা পরিষদের সভা কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
গৌরনদী টুয়েন্টি ফোর ডট কম এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, জেলা উত্তর যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ, আনন্দ টিভির ব্যুরো প্রধান কাজী আল-আমিন, সাংবাদিক মণীষ চন্দ্র বিশ্বাস, সঞ্জয় কুমার পাল, এসএম জুলফিকার,
গৌরনদী টুয়েন্টি ফোর ডট কমের নির্বাহী বার্তা সম্পাদক মো. আনিচুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. মনির হোসেন আকন, গৌরনদী টুয়েন্টি ফোর ডট কমের সহকারী সম্পাদক সোলায়মান তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফখরুল আবেদীন তানভীর, মোরশেদ হাসান,
সাংবাদিক এসএম মিজান, কেএম সোহেব জুয়েল, মোল্লা ফারুক হাসান, হাসান মাহমুদ, আরিফিন রিয়াদ, এসএম মোশারেফ হোসেন, জামিল মাহমুদ, এইচএম সুমন, প্রেমানন্দ ঘরামী, রাজিব ইসলাম তারিম, আবু সাঈদ খন্দকার, শেখ রুপা, নাসির উদ্দীন সৈকত, এএস মামুন, মো. সোহেল প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক বিএম বেলাল।
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
-
গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ছাড়া নিরাপদ খাদ্য ও অসংক্রামক রোগ প্রতিরোধে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!