- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ০৪:২০ পিএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপপ্রচার, হুমকী ও চাঁদা দাবীর প্রতিবাদে গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপপ্রচার, হুমকী, চাঁদা দাবী ও মিথ্যা মামলার প্রতিবাদে ত্রিপল্লী শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক সুশান্ত মালাকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক মৃনাল কান্তি ঢালী।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে সহকারী প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ বিশ্বাস, ক্রীড়া শিক্ষক রমানাথ বৈরাগী, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক শংকর কুমার বিশ্বাস, হিন্দু ধর্ম বিষয়ক শিক্ষক বিউটি রানী মন্ডল, বাংলা বিভাগের শিক্ষক সুতৃষ্ণা বর, ভৌত বিজ্ঞান বিভাগের শিক্ষক জিলহাজ্ব মোল্লাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক মৃনাল কান্তি ঢালী বলেন, গণিত বিভাগের শিক্ষক সুশান্ত মালাকার বিভিন্ন সময় নিয়োগ রেজুলেশন দাবী করেন। এছাড়া ওই শিক্ষক আমার ও বাংলা শিক্ষক সুতৃষ্ণা বরের কাছে চাঁদা দাবী করেন। এমন কি বাংলা শিক্ষককে স্কুলে আসতে বাঁধা প্রদান করে। আমি চাঁদা দিতে না চাওয়ায় আমার বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত দূর্নীতির কথা বলে অপপ্রচার চালাচ্ছে। অথচ সরকারী ও ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে নিয়োগ হয়ে থাকে। এসব বিষয়য়ে ২০২২ সাল থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।
তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ করেছেন এবং তা মিথ্যা প্রমানিত হয়েছে। এছাড়া ওই শিক্ষক আয়া ইতিরানী চৌধুরীকি দিয়ে শ্লিতাহানির মিথ্যা অভিযোগ দিয়েছে। অথচ ওই আয়া বিদ্যালয়ের ২৬ শতাংশ জমি জোড় করে ভোগ দখল করছে।
প্রধান শিক্ষক আরো বলে, শিক্ষক সুশান্ত মালাকার বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ার জন্য চাপ দেন। প্রাইভেট না পড়লে পরীক্ষায় ফেল করানোর হুমকী দেয়। তিনি দেশের টাকা ভারতে পাচার করে চব্বিশপরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুর নগরে দোতালা বাড়ী করেছেন।
প্রধান শিক্ষক আরো বলেন, আমি এসব ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাই। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আবাসিক ও অনাবাসিক চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)...
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!