- প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫ ১১:৩৩ এএম
গোপালগঞ্জের তিনটি আসনে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে-তৃণমুলের নেতাকর্মী
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনের প্রার্থী ঘোষনা করেছে বিএনপি। এর পরপরই আনন্দ মছিল করে নেতাকর্মী ও সমর্থকেরা।
আজ সোমবার বিকালে দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষনা করেন। এসময় তিনি গোপালগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনে ডা. কেম এম বাবর ও গোপালগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীকে প্রার্থী হিসাবে তাদের নাম ঘোষনা করেন। এরপরই দলীয় কায্যালয়ের নেতাকর্মীরা ভীড় করেন। এসময় ডা. কে এম বাবরকে শুভেচ্ছা জানান নেতাকর্মীর। এসময় জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছল ও মিষ্টি বিতরণ করেন নেতার্মীরা।
নেতাকর্মীরা বলেন, এমন ঘোষনার মধ্য দিয়ে ১৭ বছর যারা দলের জন্য, কর্মীদের জন্য কাজ করছেন তাদের মূল্যায়ন করা হয়েছে। ফলে জেলার তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়ী হবে এবং আগামী নির্বাচনে এগিয়ে যাবে বিএনপি।
গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী ডা. কে এম বাবর বলেন, এ ঘোষনার মধ্য দিয়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে। আগামী নির্বাচনে সকলকে সাথে নিয়ে বিজয়ী হয়ে গোপালগঞ্জ-২ আসনটি তারেক রহমানকে উপহার দেয়া হবে। এখন থেকে আমরা নির্বাচনী ট্রাকে উঠে পরলাম। নেতাকর্মীদের সাথে নিয়ে এগিয়ে যাবো আমি। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!