- প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫ ০৮:৪৪ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আবারো গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের নীতি ও আদর্শ সাথে মিল না থাকায় সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করেছে আওয়ামী লীগ নেতা মো: লিটন মুন্সি।
তিনি মুকসুদপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোলাবাড়ীয়া গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে পদত্যাগের এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগ করা আওয়ামী লীগ নেতা মো: লিটন মুন্সি লিখিত বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ড, নীতি এবং রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সাথে আমার আদর্শ, নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের অসামজ্ঞস্য দেখা দিয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে কোন প্রকার সম্পৃক্ততা আমার বিবেক, নীতি ও আদর্শকে আঘাত করেছে। তাই আমি মুকসুদপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আজ হতে স্বেচ্ছায় স্ব-জ্ঞানে অব্যাহতি নিচ্ছি।
তিনি আরো বলেন, আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আমার আর কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবো না।
এর আগে, মুকসুদপুর উপজেলা থেকে ১৪ এবং টুঙ্গিপাড়া ও কাশিয়ানী থেকে ২ জন করে মোট ১৮ নেতাকর্মী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!