- প্রকাশিত: ২১ মে ২০২৬ ০৬:৫০ পিএম
গোপালগঞ্জের কোন চলমান প্রকল্পের কাজ বন্ধ হবে না-ডাঃ কে.এম বাবর, এমপি
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে. এম. বাবর বলেছেন, গোপালগঞ্জের কোন চলমান প্রকল্পের কাজ বন্ধ হবে না| প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আমরা তিন এমপি কথা বলেছি| তিনি (প্রধানমন্ত্রী) স্থানীয় সরকার মন্ত্রী ও সচিবকে বলে দিয়েছেন গোপালগঞ্জে উন্নয়নমূলক কাজ করার জন্য বিশেষ বরাদ্দ দেয়া জন্য| সাড়ে তিন’শ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে গোপালগঞ্জে| মানুষের ডোর গোড়ায় সেবা পৌঁছে নিতে আমরা নতুন নতুন প্রকল্প গ্রহন হবে|
আজ বৃহস্পতিবার (২১ মে) গোপালগঞ্জ জেলা শহরের পাঁচড়িয়া খালের উপর বহু কাংখিত পাঁচুড়িয়া ব্রীজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন|
সাংসদ ডাঃ কে. এম. বাবর আরো বলেন, আমরা নির্বাচিত হওয়ার মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনছি| তাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছি| আশাকরি, একটি সুন্দর বাসযোগ্য গোপালগঞ্জ উপহার দিতে পারবো|
এসময় গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার মন্ডল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বেনো, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, বিএনপি মাহাবুব আলী সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন|
গোপালগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানাগেছে, ২৫.৭৪ মিটার দৈঘ্যের আর ১৩.২৫ মিটার প্রস্থের ব্রীজটি নির্মাণে ব্যয় হবে ৭ কোটি ৪০ লক্ষ টাকা| ব্রীজটির নির্মাণ কাজ শেষ হলে গোপালগঞ্জ জেলা শহরসহ আশপাশের মানুষ উপকৃত হবেন|
প্রসঙ্গ, গত সরকারের সময় রাস্তা প্রশস্তকরণ কাজের জন্য এখানকার ব্রীজটি ভেঙ্গে ফেলা হয়| পরে বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন ব্রীজটির নির্মাণ হয়নি| #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!