- প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫ ০৩:১৪ পিএম
গোপালগঞ্জে যুব রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কায্যনির্বাহী কমিটির অনুমোদন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যুব রেডক্রিসেন্ট সোসাইটির ২ বছর মেয়াদী নতুন কায্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে জুবায়ের খানকে যুব প্রধান, মো: মামুন ফকিরকে উপ যু্ব প্রধান-১ ও সালমান সরদারকে যু্ব প্রধান-২ করে ৯টি পদ বিশিষ্ট এ কমিটি করা হয়।
জেলা প্রশাসক ও গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মুহম্মদ কামরুজ্জামান; জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা ও গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ আতাউর রহমান খান এবং ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
কায্যনির্বাহী কমিটির অন্যান্য সদসারা হলেন, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ পদে বিভাগীয় প্রধান রাব্বি খাঁ ও উপ-বিভাগীয় প্রধান মো: মিথুন হাসান জাকারিয়া; প্রশিক্ষণ ও সহ শিক্ষা পদে বিভাগীয় প্রধান উম্মে ফাতেমা ও উপ-বিভাগীয় প্রধান সৌভিক বিশ্বাস; আইসিটি, মিডিয়া ও যোগাযোগ পদে বিভাগীয় প্রধান ডালিয়া মোল্যা ও উপ-বিভাগীয় প্রধান সামিউল আলম; দূয্যোগ ও মানবিক সাড়া প্রদান পদে বিভাগীয় প্রধান শিউলি খানম ও উপ-বিভাগীয় প্রধান অরন্য পান্ডে; স্বাস্থ্য সেবা পদে বিভাগীয় প্রধান ফাইম শেখ ও উপ-বিভাগীয় প্রধান সুমাইয়া এবং তহবিল সংগ্রহ পদে বিভাগীয় প্রধান নিতু মনি ও উপ-বিভাগীয় প্রধান নাহিদ ফকির রয়েছেন।
এই কমিটি ২০২৫ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ অক্টোবর পযর্ন্ত ২ বছর কায্যক্রম পরিচালনা করবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!