- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ০৫:৩৯ পিএম
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় বৃদ্ধ নিহত, আহত-৫
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় আলমগীর লস্কর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫জন।
আজ মঙ্গলবার (২৮ আক্টোবর) বিকালে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানায় ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পথচারী আলমগীর লস্কর টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের রামচন্দনপুর এলাকার মৃত মঈন উদ্দিন লস্করের ছেলে।
ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, আলমগীর লস্কর রামচন্দনপুর বটতলা মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক হচ্ছিলেন। এসময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ওয়েলকাম এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে বাঁচাতে গেলেও চাপা দিয়ে নিয়ন্ত্রণ সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে পথচারী বৃদ্ধ আলমগীর লস্কর নিহত ও ৫জন আহত হন।
তিনি আরো জানান, এঘটনায় আধাঘন্টা গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা বাসটি সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। দূর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। #
এই বিভাগের আরো খবর
-
তারিখ ঃ ২৫ জুলাই ২০২৬সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিগলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ...
-
পিরোজপুর প্রতিনিধি:টানা কয়েক দিনের ভারী বর্ষণে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি থেকে জিলবাড়ি পর্যন্ত এলজিইডির আওতাধীন গুরুত্বপূর্ণ সড়কের একাধিক...
-
নারায়ণগঞ্জ প্রতিনিধি: এক সময় পূর্বাচল এলাকার বাসিন্দা ছিলেন রূপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের শিমুলিয়া ও মুলাদী গ্রামের মানুষ। নব্বইয়ের দশকে পূর্বাচল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!