- প্রকাশিত: ৯ জুন ২০২৬ ০৩:১৫ পিএম
গোপালগঞ্জে ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (০৮ জুন) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলার ইসলামাবাদ এলাকা থেকে মাদক সম্রাট মো: হাফিজুর রহমান বাঁধনের রুম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো: হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো-বাগেরহাট জেলার মোল্লারহাটের শের আলী মোল্লার ছেলে মানিক মিয়া ও গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকার গোলাম মোস্তফা খানের ছেলে সজিব খান।
গোয়েন্দা পুলিশের উপপরদির্শক এসআই মো: হাসানুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দারতলা ইসলামাবাদ এলাকার মাদক সম্রাট মো: হাফিজুর রহমান বাঁধনের বাসায় অভিযান চালানো হয়। এসময় তার রুম থেকে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদসহ মানিক মিয়া ও সজিব খানকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত দুইজন মাদক সম্রাট মো: হাফিজুর রহমান বাঁধনের সহযোগী ও তারা বাঁধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ কিনে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। মাদক সম্রাট মো: হাফিজুর রহমান বাঁধনকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!