- প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫ ০১:৫৭ পিএম
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজ ছাত্র নিহত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে সাকিল আহম্মেদ (২৯) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বোড়াশী রেল ষ্টেশনের ম্যানেজার রত্না বৈদ্য বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাকিল আহম্মেদ গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের কামলে শেখের ছেলে এবং ঢাকা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র।
বোড়াশী রেল ষ্টেশনের ম্যানেজার রত্না বৈদ্য জানান, ঢাকা কলেজের শিক্ষার্থী সাকিল কানে হেড ফোন দিয়ে গান শুনতে শুনতে রেল লাইন পার হচ্ছিল। এসময় গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো বলেন, রেল পুলিশে খবর দেয়া হয়েছে। তারা পৌঁছালে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃটেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘অভিযাত্রী...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।পঞ্চগড়ের সাতমেরা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির অভিযোগে দীপঙ্কর গোপ (৩০)...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়নে কথিত ভুল চিকিৎসার অভিযোগে একটি চার মাসের গাভিন গরুর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!