- প্রকাশিত: ১০ জুন ২০২৬ ০৬:৪৮ পিএম
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কামনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ বুধবার (১০ জুন) সকালে কাশিয়ানী উপজেলার পিংগুলিয়া গ্রামের রেলমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে|
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুর আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত বৃদ্ধা কামনা বেগম কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের মৃত আনোয়ার শেখের স্ত্রী|
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক মোঃ নুর আলম মিয়া জানান, বৃদ্ধা কামনা বেগম পিংগুলিয়া গ্রামের জামাতা ফায়েক মিয়ার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন| এই সময় রেললাইন পার হতে গেলে গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান|
এসময় স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে নিহতের মেয়ের জামাই ফায়েক মিয়াকে খবর দেন| পরে তারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান|
তিনি আরো জানান, থবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরাতহাল তৈরি করে রাজবাড়ী রেল পুলিশের কাছে হস্তান্তর করেন| রেল পুলিশ আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে| #
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!