- প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ১০:৫০ এএম
গোপালগঞ্জে ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ, নিহত-২
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে মোটর সাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।
রোববার (০৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ডালনিয়া গ্রামের ত্রিনাথ বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস (২২) ও একই গ্রামের সতীশ ভট্টাচার্যের ছেলে সরোজ ভট্টাচার্য (৫০)।
পরিদর্শক আফজাল হোসেন জানান, রাতে একটি মোটর সাইকেলে করে বিজয় বিশ্বাস ও সরোজ ভট্টাচার্য বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পিছনে সজোড়ে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক বিজয় বিশ্বাস নিহত হন ও আরোহী সরোজ ভট্টাচার্য মারাত্মক আহত হন। পরে স্থানীয়ার তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেলারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!