- প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ০৪:৪৯ পিএম
গোপালগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটর সাইকেলের ধাক্কায় মিরাজ মিয়া (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে।
আজ সোমবার (২৭ অক্টোবর) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মিরাজ মিয়া বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে। তিনি বেসিক ব্যাংক নরসিংদী শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মিরাজ মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি থেকে মাঝে মাঝে নরসিংদী কর্মস্থলে যাতায়াত করতেন বলে জানা গেছে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা নিয়েছেন, আজ সোমবার ভোরে গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রাম থেকে মোটরসাইকেলে করে (ঢাকা-মেট্রো-ল-২৫-১৪৫) নরসিংদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন।
এসময় মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পৌঁছালে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিরাজ মিয়া নিহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, পরিবারের পক্ষে পুলিশের কাছে আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পোস্টমর্টেম ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। #
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এ বালক ও বালিকা উভয় খেলায় বরিশাল বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন...
-
দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক(স্টাফ রিপোর্টার)পদে পদোন্নতি পেলেন আজিম হোসেন সুহাদ। একই সাথে কালের কন্ঠের সেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন তিনি।...
-
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানবাহনের অতিরিক্ত চাপ মোকাবিলার গুরুত্ব তুলে ধরে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!