- প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ০৬:১০ পিএম
গোপালগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও পুষ্টির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে জেলা প্রশাসন এ ফল মেলার আয়োজন করে।
“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যে আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ জাতীয় ফল মেলার উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান|
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ হাবিবউল্লাহ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিনসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন| মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষক, উদ্যোক্তা ও ফলচাষিরা অংশগ্রহণ করেন| মেলা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত|
অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ হাবিবউল্লাহ তাঁর বক্তব্যে ফলের অপরিসীম পুষ্টিগুণের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "সুস্থ ও সবল জীবনের জন্য আমাদের প্রতিনিয়ত ফল খেতে হবে|" তবে আমাদের ˆদনিক পুষ্টির চাহিদার তুলনায় দেশীয় ফল খাওয়ার প্রবণতা কম উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, "আমাদের শরীরে যে পরিমাণ ফল খাওয়া প্রয়োজন, আমরা প্রতিদিন সেই পরিমাণ দেশীয় ফল খাই না|" তিনি সবাইকে বিদেশি ফলের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় পুষ্টিকর ফল বেশি বেশি খাওয়ার আহ্বান জানান|
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, "দেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, আর এর সাথে তাল মিলিয়ে আমাদের কৃষি খাতও সমৃদ্ধ হচ্ছে| বর্তমান প্রেক্ষাপটে ফল মেলার গুরুত্ব অপরিসীম|" তিনি আরও বলেন, দেশীয় ফলের উৎপাদন ও বিপণন বাড়াতে আগামীতে এই মেলা আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে| এই লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কথা বলা হবে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন| #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!