- প্রকাশিত: ২১ মে ২০২৬ ০৩:৫৫ পিএম
গোপালগঞ্জে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
বৃহম্পতিবার (২০ মে) বিকালে উপজেলার একটি রেষ্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ দেবাশীষ দাস। কর্মশালায় উপ সহকারী কৃষি কর্মকর্তা স্বপন মহালদার কৃষিবিদ ব্রাক সীড এন্ড আগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, ব্রাক সীডের টেরিটোরি সেলস অফিসার সুজিত মন্ডল বক্তব্য রাখেন। এ কর্মশালায় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি উদ্যোক্তা, স্থানীয় রিটেইলার, কৃষি সংশ্লিষ্ট প্রতিনিধিসহ ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাসায়নিক বালাইনাশকের ব্যবহার কৃষিজমির উর্বরতা হ্রাস, পরিবেশ দূষণ এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এসব ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে জৈব বালাইনাশক বর্তমানে নিরাপদ ও কার্যকর বিকল্প হিসেবে গুরুত্ব পাচ্ছে। জৈব বালাইনাশক ব্যবহারের ফলে ফসলের ক্ষতিকর পোকামাকড় দমন সম্ভব হলেও পরিবেশের ভারসাম্য নষ্ট হয় না এবং উপকারী পোকামাকড় ও জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে।
বক্তারা আরও জানান, জৈব বালাইনাশক মাটির স্বাস্থ্য রক্ষা করে, উৎপাদন ব্যয় কমায় এবং বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!