- প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ০২:২৮ পিএম
গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগীতায় বিআরটিএ এবং সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি-কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যে আজ বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষ মোটর সাইকেল চালকদের মাথায় হেলমেট পড়িয়ে দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মিজানুর রহমান।
পরে জেলা প্রশাসকের কায্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারিহা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মিজানুর রহমান বক্তব্য রাখেন। এসময় সরকারী কর্মকর্তা, শিক্ষার্থী ও গাড়ী চালকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সড়কে শিশু ও কিশোরদের মোটরসাইকেল চালানোর ক্ষতিকর দিকগুলোও তুলে ধরে বক্তারা বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী। বিশেষ করে ঢাকা-খুলনা মহাসড়কের প্রতিনিয়ত দূর্ঘটনা বেড়েই চলছে। তাই সড়ক পরিবহন আইন, ২০১৮ মেনে সড়কে চলাচল করতে হবে। আইনের যথাযথ প্রতিপালনে সরকার যানবাহন চালকদের জন্যে নিয়মিত প্রশিক্ষণ, ফিটনেস সার্টিফিকেট এবং লাইসেন্স প্রদান করে যাচ্ছে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!