- প্রকাশিত: ১০ মে ২০২৬ ০৭:১৭ পিএম
গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলা দায়েরের চার ঘণ্টার মধ্যে ধর্ষক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি পূর্বপাড়া গ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের মাত্র চার ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামি মোরসালিন শেখ ওরফে রাজুকে (২০) গ্রেফতার করতে সক্ষম হয়েছে কাশিয়ানী থানা পুলিশ|
শনিবার (০৯ মে) দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়| আজ রবিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়অ
শনিবার বিষয়টি পুলিশের নজরে আসার সাথে সাথে রাত সাড়ে ১১ এঘটনায় কাশিয়ানী থানায় একটি মামলা রুজু করা হয়| কাশিয়ানী থানায় মামলা নং ১৪, তারিখ ০৯/০৫/২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় রুজু করা হয়|
পুলিশ সূত্রে জানাগেছে, গোপালগঞ্জ সদর থানার বনগ্রাম এলাকার বাসিন্দা ১০ বছর বয়সী শিশু গত ৩ মে কাশিয়ানী থানার নিজামকান্দি পূর্বপাড়ায় তার খালা জনি বেগমের বাড়িতে বেড়াতে আসে| একই এলাকার বাসিন্দা কালাম শেখের ছেলে মোরসালিন শেখ ওরফে রাজু ভিকটিমের খালার প্রতিবেশী হওয়ায় তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল| এই সম্পর্কের সুযোগ নিয়ে সে গত ৭ মে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পুকুরে গোসলের কথা বলে ভিকটিমকে ডেকে নিয়ে যায় এবং নিজামকান্দি পুকুরের পাশে কাবুলের জমিতে গামছা দিয়ে মুখ বেঁধে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে| ভিকটিম অজ্ঞান হলে আসামি পালিয়ে যায়| জ্ঞান ফেরার পর ভিকটিম খালাকে বিষয়টি ঘটনা জানায়| প্রচুর রক্তক্ষরণ হওয়ায় খালা ও খালু তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে এবং ভর্তি করান|
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিছুর রহমানকে আসামী গ্রেফতারের ব্যাপারে নির্দেশনা দেয়া হয়| পরে সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিছুর রহমান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ ও সাব ইন্সপেক্টর খায়রুল বাশারের পরিচালিত বিশেষ অভিযানে গভীর রাতে কেরানীগঞ্জ থেকে আসামিকে গ্রেফতার করা হয়| আসামি সীমান্ত এলাকায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে তা ব্যর্থ হয় বলেও তিনি জানান| #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!