- প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ০৫:০১ পিএম
গোপালগঞ্জে সেলিমুজ্জামান সেলিম ও ধানের শীষের পক্ষে গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :
গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পক্ষে শীষ প্রতিকের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মুকসুদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাসের নেতৃত্বে এ গণসংযোগ করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগে মুকসুদপুর পৌর বিএনপির সহসভাপতি মোঃ ওলিয়ার মুন্সী, সাহিদ সরদার, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, সহ-প্রচার সম্পাদক সাঈদুজ্জামান সাঈদ, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, বিএনপি নেতা সাহিদুজ্জামান পল্টু মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরাদ মল্লিক, মৎসজীবি দলের সভাপতি মাহমুদ খান রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়াও তারা এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় নেতৃবৃন্দ বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!