- প্রকাশিত: ১ জুন ২০২৬ ০৬:০৭ পিএম
গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ বৃষ্টি মন্ডল (১৯) নামে এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)|
রবিবার (৩১ মে) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রাম থেকে ওই মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করা হয়।
আজ সোমবার (০১ জুন) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মালো গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদক সম্রাজ্ঞী বৃষ্টি মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের অশোক মন্ডলের মেয়ে|
ডিবির উপপরিদর্শক সঞ্জয় মালো জানান, মাদকের বড় চালান বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভেন্নাবাড়ী গ্রামের গোপাল মন্ডলের বন্ধ কাঁচা মালের দোকানের সামনে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের উপর অবস্থান নেয় একটি দল। এসময় ওই স্থান থেকে মাদক সম্রাজ্ঞী বৃষ্টি মন্ডলকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী বৃষ্টি মন্ডল জানায় সে দীর্ঘদিন যাবৎ তার আপন বোন সীমা মন্ডলের সহায়তায় কক্সবাজার জেলার টেকনাফ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাইকারি মূল্যে বিক্রি করে আসছিল| এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করনা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!