- প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ ০৬:২২ পিএম
গোপালগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিষধর সাপের কামড়ে সম্পা মজুমদার (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর স্বামি তাপস মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত সম্পা মজুমদারের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি কালিগঞ্জ বাজারের তাপস মজুমদারের স্ত্রী।
স্বামি তাপস মজুমদার জানান, তার স্ত্রী সম্পা মজুমদার রান্নার কাজে ব্যবহারিত জ্বালানি কাঠ আনতে গেলে একটি বিষাক্ত সাপের গায়ে আঘাত লাগে। এতে ওই সাপটি ঘটনাস্থলেই তার ডান হাতে ছোবল দেয়। পরে গৃহবধূ সম্পার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!