- প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৩ পিএম
গোপালগঞ্জে সাবেক মেয়র পুত্র ছাত্রলীগ নেতা তৌকির গ্রেফতার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও সাবেক মেয়র পুত্র জান্নাতুল ফেরদৌস তৌকির হাজরাকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তৌকিরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার বালিয়াভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত তৌকির হাজরা কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সদস্য ও সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলামের ছেলে।
ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তৌকির হাজরা গত ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ঘটনার ভিডিও ফুটেজ দেখে জড়িত থাকার প্রমাণ পেয়ে ছাত্রলীগ নেতা জান্নাতুল ফেরদৌস তৌকিরকে গ্রেফতার করা হয়। তাকে এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়। এ পর্যন্ত এই মামলায় ৬৭ জন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদারহাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনের নামে ও ১৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!