- প্রকাশিত: ২১ জুন ২০২৬ ০৪:৩৮ পিএম
গোপালগঞ্জে ঋণের চাপ সইতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঋণের দায় সইতে না পেরে বিদ্যুৎ কান্তি রায় (৫৬) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন।
আজ রবিবার (২১ জুন) সকালে নিজ পিতা-মাতার সমাধির পাশের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় ও শিক্ষক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান শিক্ষক নিহত বিদ্যুৎ কান্তি রায় উপজেলার পাটগাতি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি টুঙ্গিপাড়ার দাড়িয়ারকুল গ্রামের গঙ্গা প্রসাদ রায় ও হেমলতা রায়ের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক নিহত বিদ্যুৎ কান্তি রায় উপজেলার পাটগাতি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি টুঙ্গিপাড়ার দাড়িয়ারকুল গ্রামের গঙ্গা প্রসাদ রায় ও হেমলতা রায়ের ছেলে।
বিদ্যুৎ কান্তি রায়ের স্ত্রী দীপা রায় বলেন, আমার স্বামী বিভিন্ন স্থান থেকে ঋণ করেন। এই নিয়ে তিনি একটু দু:চিন্তায় ছিলেন। শনিবার (২০ জুন) গভীর রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। রাতের কোনো এক সময় তিনি বিছানা থেকে উঠে বাইরে চলে যান। পরে আজ রবিবার (২১ জুন) ভোরে পরিবারের সদস্যরা ঘরের বাইরে গিয়ে পিতা-মাতার সমাধির পাশে একটি কামরাঙা গাছে তার মরদেহ ঝুলতে দেখেন। গভীর রাতে কখন তিনি আমার পাশ থেকে উঠে বাইরে গেছেন, আমি টের পাইনি।
প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান বলেন, বিদ্যুৎ কান্তি রায়ের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তিনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন। তবে তার বেশ কিছু আর্থিক দেনা ছিল বলে এখন আমরা শুনতে পাচ্ছি। ধারণা করা হচ্ছে, সেই মানসিক চাপ থেকেই তিনি এই পথ বেছে নিয়েছেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জনপ্রিয় ও সদালাপী এই শিক্ষকের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে টুঙ্গিপাড়ার শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় সুধীজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!