- প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ০৫:১২ পিএম
গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে (২৫) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক। এসময় ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আলীম কাজী (২৫) গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ কাজীর বাজার গ্রামের মৃত ইসমাইল কাজীর ছেলে|
আদালত ও মামলার বিবরণ সূত্রে জানাগেছে, সাজাপ্রাপ্ত আলীম কাজী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন| ২০২৩ সালের ১২ মে সন্ধ্যায় আলীম কাজী মাদক সেবন করে গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়ীতে এসে বিশৃঙ্খলা ও ভাঙচুর শুরু করলে তার বাবা ইসমাইল কাজী তাতে বাঁধা দেন| এতে ক্ষিপ্ত হয়ে আলীম তার বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যান|
পরদিন ১৩ মে সকালে বাবা ইসমাইল কাজী বাড়ির পাশে আখের রস বিক্রির উদ্দেশ্যে আখ পরিষ্কার করছিলেন| এসময় মাদকসেবী আলীম বটি হাতে নিয়ে তার পিতা ইসমাইল কাজীকে গালিগালাজ করে। এসময় ইসমাইল কাজী ছেলে আলীমকে গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা বটি দিয়ে গলায় কোপ দেয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ইসলাইল কাজীকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশের তদন্ত ও স্বাক্ষ্য গ্রহন শেষে আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ সাজা প্রদান করেন। বায় ঘোষনার সময় আসামী আদালতে উপিস্থিত ছিলেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাভোকেট এম এম জুলকদর বলেন, আমার বাদী সেলিম কাজী বাবা ইসলাইল কাজীকে হত্যা করে তারই ছেলে আলীম কাজী। আমরা আশা করেছিলাম আসামীর ফাঁসির রায় হয়ে। কিন্তু বিজ্ঞ আদালত সব দিক বিবেচনা করে আসামীকে যাবজ্জ্বীবন কারাদন্ড দিয়েছেন। এ রায়ে আমরা খুশি হলেও আসামীর সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে আপিল করবো।
আসামী পক্ষের আইনজীবী অ্যাভোকেট আবু তালেব শেখ বলেন, বাদী ও স্বাক্ষাদের বক্তব্য ও আদালতে স্বাক্ষীর মধ্যে কোন মিল নেই। আমরা আসামীর খালাস চেয়েছিলাম। কিন্তু বিজ্ঞ আদালত যাবজ্জ্বীবন কারাদন্ডের রায় দিয়েছেন। আমরা ন্যয্য বিচার পাইনি, ফলে আমরা উচ্চ আদালতে আবেদন করবো। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!