- প্রকাশিত: ১২ জুলাই ২০২৫ ০৪:১৬ পিএম
গোপালগঞ্জে অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা স্বামীর বিরুদ্ধে স্ত্রী সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যৌতুকের দাবীতে মারধর, জীবন নাশের হুমকী, প্রতারণার অভিযোগে স্বামী অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস, এম তাজ উদ্দিনের বিরুদ্ধে সংবাদ সমোমলন করেছেন ভুক্তভোগী স্ত্রী নওরিন সিদ্দিকা।
আজ শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ কায্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই নারী নওরিন সিদ্দিকা লিখিত বক্তব্যে বলেন, পরিবারিকভাবে ২০১০ সালের ১৩ই ফেব্রুয়ারি আমার সাথে অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস.এম তাজ উদ্দিনের সাথে বিয়ে হয়। আমাদের সংসারে ২টি সন্তান রয়েছে। বিয়ের ১ বছর পর থেকেই যৌতুকের দাবিতে আমার স্বামী তাজ উদ্দিন বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে আমাকে নির্যাতন শুরু করে। আমি ভদ্র পরিবারে সন্তান মানুষের জীবনে বিয়ে একবার হয় বলে সকল নির্যাতন আমি সহ্য করে স্বামীর সংসার করেছি। আমার স্বামী একজন নারী লোভী প্রকৃতির মানুষ, তার পরকীয়া আমার কাছে ধরা পড়ে যাওয়ায় আমি বাঁধা দেই। এরপর থেকেই শুরু হয় আমার উপর অমানবিক শারীরিক ও মানুষিক নির্যাতন। আমার স্বামীর নির্যাতনের করণে রক্তাক্ত অবস্থায় বার বার ঢাকা মেডিকেল ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়ার বহু রেকর্ড আছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমার স্বামী তাজ উদ্দিন অর্থ মন্ত্রণালয়ে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল। সে একজন সিবিএ নেতা ছিল। আমি বার বার তার অফিসে তার ঘৃণ্য এই কার্যকলাপের জন্য লিখিত আবেদন করেছি, কিন্তু তার ক্ষমতার কাছে তার অফিসও হার মেনেছে। আমি কোন বিচার পাই নাই। আমি যাত্রাবাড়ি থানায়ও অভিযোগ করেছি যাত্রাবাড়ি থানা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথের ঘনিষ্ঠ সহচর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিপি বাগেরহাট বাড়ি আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে আমাদের লালবাগের সরকারি বাসায় পাঠিয়ে দিয়ে আবারো নির্যাতন করেছে। এক পর্যায়ে আমাকে আমার স্বামী ঘরের ভিতরে আটকিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করে, আশপাশে লোকজন টের পেয়ে ছুটে আসলে আমি বেঁচে যাই। ও আমার সাথে প্রতারণা করে আমার ২ ছেলেকে ঢাকা নিয়ে গেছে। আমার সাথে আমার সন্তানদের যোগাযোগ করতে দেয় না।
নারী লোভী আমার স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করি। আদালত আমাদেরকে ৩১ শে অক্টোবর মীমাংসা করে বাসায় পাঠিয়ে দেয়। তারপরেও নারী লোভী আমার স্বামী তাজ উদ্দিন আমি বাসায় না থাকায় বিভিন্ন মেয়েদের নিয়ে বাসায় আসতো। পাশের বাসা থেকে এসব তথ্য আমাকে দিত। আমি জিজ্ঞেস করলে মারধর করতো। এক সময় আমি গোপন সূত্রে এক সময় জানতে পারলাম আমার স্বামী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী এলাকার শেখ আসমা সুলতাণা নামক এক ডিভোর্সি নারীকে গোপনে বিবাহ করেছে ২০২৪ সালের ৮ ই জুলাই। ঐ বিবাহ করে সে আমার হোয়াটসঅ্যাপে একটি ডিভোর্সের কাগজ পাঠিয়েছে তাতে তারিখ দেওয়া আছে ২৪শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখ। শুধু তাই নয় ও আমার ভাইকে বার বার মেরে ফেলার হুমকিও দিয়েছে ঐ জগন্নাথ এর ভিপিকে দিয়ে।
ভুক্তভোগী স্ত্রী নওরিন সিদ্দিকা আরো বলেন, এখানেই শেষ নয়, আমার পাষণ্ড স্বামী জুলাই আন্দোলনের সময়কালে লালবাগ পুলিশের ধাওয়া খেয়ে জীবন বাঁচাতে কোমল মতি শিক্ষার্থীরা আমাদের কোয়াটারে আশ্রয় নিতে আসলে ও পুলিশ ডেকে তাদেরকে ধরিয়ে দিয়েছে। পরবর্তীতে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারে পতনের পর ঐ সকল বৈষম্যবিরোধী ছাত্ররা তাকে বাসায় বার বার খুঁজতে আসলে তাকে পায় নাই। প্রায় দীর্ঘ ২ মাস সে পালিয়ে বেড়িয়েছে। এখন সে আবার পূর্বের ন্যায় দাপটের সহিত কাজ করছে।
তিনি আরো বলেন, আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে আবেদন করছি যে, আমি আমার ১৫ বছরের সংসার ফিরে পাওয়াসহ ওই নারী লোভী পাষণ্ডের সকল ঘৃণিত কর্মকাণ্ড নজরে এনে বিচারের ব্যবস্থা গ্রহন করা হোক। #
এই বিভাগের আরো খবর
-
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে বাংলা ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ...
-
২৫-১-২৬এজাজ আল মাহমুদ সুজন গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জিতল বাংলাদেশের মেয়েরা। আজ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জিএম কাদের রংপুর বাসীর কাছে ভোট চেয়ে বলেন,...
-
মাসুদ রেজা ফয়সালঃবরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!