- প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ০৯:৩৩ পিএম
গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৭টি দোকান। এতে অন্ততঃ ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
আজ রোববার (১২ জুলাই) দুপুরে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কাশিয়ানী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রেজাউল মাওলা সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ব্যাসপুর বাজারে একটি ওয়ার্কশপের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে মুহুর্তেই ওই বাজারের অন্যান্য দোকানে আগুন লেগে যায়। পরে খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরো জানান, অগ্নিকান্ডের মূল রহস্য উদঘাটন করতে তদন্ত করা হচ্ছে। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তার নিরূপনের কাজ চলছে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!