- প্রকাশিত: ২১ জুন ২০২৬ ০৫:২৯ পিএম
গোপালগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ৯০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধভাবে স্কেভেটর দিয়ে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ রবিবার (২১ জুন) দুপুরে কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করে কোটালীপাড়া সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মাসুম বিল্লাহ।
জরিমানাপ্রাপ্তরা হলেন, কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাগলবাড়ি গ্রামের রঞ্জিত বৈদ্যের ছেলে রথীন বৈদ্য (৩৫) ও একই উপজেলার পিঞ্জুরি গ্রামের ফজর আলী বিশ্বাসের ছেলে আবুল আহাদ বিশ্বাস (৩৫)।
কোটালীপাড়া সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মাসুম বিল্লাহ জানান, উপজেলার ভাগলবাড়ি ও পিঞ্জুরি গ্রামে স্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযোন চালানো হয়।
এসময় উপজেলার ভাগলবাড়ি গ্রামে গিয়ে পলোটানা বিল থেকে মাটি কাটার অভিযোগের সত্যতা পাওয়ায় রথীন বৈদ্যকে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩ এর ১৩ নং ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, একই অভিযোগে পিঞ্জুরি গ্রামে অভিযান চালানো হয়। এসময় একই আইনে আবুল আহাদ বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, জমির শ্রেনি পরিবর্তন করে কেউ যাতে অবৈধভাবে মাটি কাটতে না পারে সেজন্য আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!