শিরোনামঃ

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী-শিশুসহ আহত-২৫


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে একটি ট্রাককে ওভারটেক করেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত নারী-শিশুসহ অন্ততঃ ২৫ জন আহত হয়েছে|


আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুরে এ ঘটনা ঘটে।


ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নৃপেন চন্দ্র দাস দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।



উপপরিদর্শক নৃপেন চন্দ্র দাস জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেবা গ্রীন লাইনের একটি যাত্রীবাহী বাস সোনাসুর এলাকায় পৌঁছালে অপর একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে ফেলে দেয়। এতে বাসটি সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসে থাকা নারী-শিশুসহ অন্ততঃ ২৫ যাত্রী আহত হয়|


পরে খবর পেয়ে পুলিশ ও ফাসায় সার্ভিসের কর্মীর ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারে হাসপাতালে প্রেরণ করে। মারাত্মক আহত  ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?