- প্রকাশিত: ১১ জুন ২০২৬ ১০:০৪ এএম
গোপালগঞ্জে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালক শহিদুল মাতুব্বরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ|
এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের আবু শেখের ছেলে নুর হোসেন এবং কাশেম শেখের ছেলে পলাশ শেখকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (১০ জুন) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার পার্শ্ববতী রাজৈর উপজেলার পান্থাপাড়া এলাকার একটি রাস্তার পাশের ঝোঁপ-ঝাড়ের ভিতর থেকে ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়|
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন|
নিহত শহিদুল মাতুব্বর মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আব্দুল ছালাম মাতুব্বরের ছেলে|
নিহত শহিদুল মাতুব্বরের ভাই শাহিদুল মাতুব্বর জানান, ৬ জুন শনিবার সকালে আমার ভাই ইজিবাইক চালানোর উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি| পরদিন ৭ জুন মুকসুদপুর থানায় একটা জিডি করি| পরে আমরা খবর পাই নুর হোসেন ও পলাশ আমার ভাইকে নিয়ে গেছে| আমার ভাইয়ের ইজিবাইক ছিনতাই করে আমার ভাইকে মেরে ফেলেছে|
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, থানায় নিখোঁজ ডাইরি হওয়ার পরে গত ৯ জুন শহিদুলের ইজিবাইক মুকসুদপুর উপজেলার সিন্দয়াঘাট থেকে উদ্ধার করে পুলিশ৷ পরে এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তাদের দেয়া তথ্যমতে রাজৈর উপজেলার পান্থাপাড়া এলাকার একটি রাস্তার পাশের ঝোঁপ-ঝাড়ের ভিতর থেকে ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়| মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে| #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!