- প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ০৫:০৬ পিএম
গোপালগঞ্জে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে মধ্যযুগীয় কাদায় নির্যাতন, স্বামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরের নোশার টাকা না পেয়ে ঘরে তালা বদ্ধ করে আটকে রেখে দুই সন্তানের জননী স্ত্রী সোনিয়াকে (২৫) হাত-পা বেঁধে ও মাথার চুল কেটে মধ্যযুগীয় কাদায় রাতভর নির্যাতন করার অভিযোগ উঠেছে মাদকসেবী স্বামী নাজমুল শেখের (২৮) বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পুলিশ খবর পেয়ে নিয্যানতের শিকার ওই গৃহবধূ ও দুই শিশু সন্তানকে উদ্ধার এবং নির্যাতনকারী স্বামী নাজমুল শেখকে গ্রেফতার করে।
এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ জুলাই) রাতে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি গ্রামে|
নির্যাতনকারী মাদকসেবী নাজমুল শেখ মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি গ্রামের নওয়াবালি শেখের ছেলে ও নির্যাতনের শিকার গৃহবধূ মুন্সীগঞ্জের চরমুসুরিয়া এলাকার লোকমান সরকারের মেয়ে|
স্থানীয়রা জানিয়েছে, মাদকসেবী স্বামী নাজমুল প্রায় নেশা করে তার স্ত্রী সোনিয়াকে মারধর করতো| এরই জের ধরে সোমবার রাতে নেশার টাকা চায় স্বামী নাজমুল। এসময় স্ত্রী সোনিয়া টাকা দিতে না চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘর তালা বদ্ধ করে আটকে রেখে হাত পা বেঁধে মাথার চুল কেটে দুই শিশু সন্তান আবু রায়হান (৮) ও আবু মুছার (৪) সামনে রাতভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে|
পরে আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা গৃহবধূর চিৎকার শুনে এগিয়ে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙ্গে নির্যাতনের শিকার গৃহবধূ ও দুই শিশু সন্তানদের উদ্ধার করে এবং পরে মাদকসেবী স্বামী নাজমুলকে গ্রেফতার করে। এসময় আহত সোনিয়াকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়|
নিয্যাতনের শিকার গৃহবধূ সোনিয়া জানায়, প্রায় সময় নেশা করে বাড়িতে এসে আমাকে সামান্য বিষয় নিয়ে মারধর করতো| সোমবার রাতে কথা কাটাকাটির এক পর্যায় আমার দুই শিশু সন্তানের সামনে আমাকে হাত পা বেঁধে চুল কেটে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে পিঠে কুপিয়ে জখম করেছে এবং রাতভর নির্যাতন করে| আমি এর বিচার চাই|
গ্রেফতারকৃত স্বামী নাজমুল শেখ জানায়, আমার স্ত্রী পালিয়ে যাওয়ার আশংকায় তাকে হাত পা বেঁধে ও চুল কেটে রেখেছি| যাতে সে পালিয়ে যেতে না পারে|
স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর জানান, নাজমুল মাদকসেবী| সে প্রায় মাদক খেয়ে তার স্ত্রীকে মারধর করে| আমরা এর সুষ্ঠু বিচার দাবী করছি।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গজেব জানায়, খবর পেয়ে নির্যাতনের শিকার গৃহবধূসহ দুই সন্তানকে উদ্ধার ও নির্যাতনকারী স্বামী নাজমুলকে গ্রেফতার করে মুকসুদপুর থানায় পাঠিয়ে দেয়া হয়েছে। স্ত্রী মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে| #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!