- প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪১ পিএম
গোপালগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার (০১ সেপ্টেম্বর) জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিবসের সূচনা করা হয়। পরে বেলা সাড়ে ১১টায় জেলা শহরের বড় বাজারের পৌর মার্কেটে জেলা বিএনপির কার্যালয়ে বিএনপি-র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্বাধীনতার ঘোষক প্রয়াত জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা। এরপর বেলা ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে জেলা শহরের একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্ত্বর এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে জেলা শহরের বড় বাজারের পৌর মার্কেটে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. এম এ খায়ের, ডাঃ কে এম বাবর, অ্যাড. তৌফিকুল ইসলাম তৌফিক বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!