- প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ ০১:১৯ পিএম
গোপালগঞ্জে মোবাইল ফোনে চার্জ দেয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোবাইল ফোনে চার্জ দেয়াকে কেন্দ্র করে আমিন মোল্লা (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত আল রাফি শেখকে (১৯) হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়ায় এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবক আল আমিন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া গ্রামের লায়েব আলি মোল্লার ছেলে। সে পেশায় গাড়ি চালক।
আর গ্রেফতারকৃত আল রাফি শেখ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাড়ৈইপাড়া গ্রামে আসলাম শেখের ছেলে।
ওসি মোঃ শাহ আলম জানান, আল আমিন ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় দোলা পাম্পের পাশে একটি গ্যারেজে গাড়ির কাজ করাচ্ছিল। এসময় মোবাইলে চার্জ দেয়াকে কেন্দ্র করে আল রাফি শেখের সাথে কথা কাটাকাটি হয়।
পরে কাজ শেষ করে গভীর রাতে বাড়ি ফেরার পথে আল রাফি শেখের নেতৃত্বে ৪/৫ জন যুবক তার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তার পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি আরো জানান, এঘটনার সাথে জড়িত আল রাফি শেখকে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!