- প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ০৯:০৯ পিএম
গোপালগঞ্জে মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও যুবকল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও যুবকল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এসময় তিনি ২০২৫-২৬ অর্থবছরের এক মাস মেয়াদি বিউটিফিকেশন ও রান্না বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাজেদুল হক, মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সয়েদ উদ্দিন আহমেদসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলার ২৩টি যুব সংগঠনকে মোট ১১ লাখ ৭৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। #
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!