- প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ০৪:২৪ পিএম
গোপালগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে নাজমুল হাসান (২৮) নামে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড ও দু’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মাদকসেবী হলেন, কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বহরাবাড়ী গ্রামের আবু তালেব মিয়ার ছেলে নাজমুল হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক জানান, উপজেলার বহরাবাড়ী গ্রামে মাদক সেবন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায়। এসময় মাদক সেবনকালে হাতেনাতে নাজমুল হাসানকে গ্রেফতার করা হয়। পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ৬ মাসের কারাদন্ড ও দু’শ টাকা জরিমানা করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা খোরশেদ আলম উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!