- প্রকাশিত: ২৭ মে ২০২৬ ০১:০৪ পিএম
গোপালগঞ্জে কথন কোথায় ঈদের জামাত, ভেঙ্গে পড়েলো ঈদগাহের প্যান্ডেল
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে| ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তবে আজ বুধবার (২৭ মে) সকালের ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ঈদগাহের প্যান্ডেল ভেঙ্গে পড়েছে। এতে ঈদের জামাত অনুষ্ঠান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা।
জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে সাড়ে ৭টায়। এ ঈদের প্রধান এ জামাতের ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদ ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। তবে, আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল ৮টায় প্রধান জামাত কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হবে|
ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে| এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন মসজিদে এবং সুবিধামত সময়ে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে| এদিকে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে|
এদিকে, জেলায় সকাল থেকে তীব্র বাতাসসহ শুরু হয় ঝড়। এ ঝড়ে মুকসুদপুর উপজেলা ঈদগাহের প্যান্ডেল ভেঙ্গে পড়েছে। এতে ঈদের জামাত অনুষ্ঠান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা। তবে দ্রুত প্যান্ডেল তৈরীর কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।
জেলার প্রধান ঈদ জামাতে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামানসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারন মুসল্লীরা অংশ নেবেন| নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করা হবে|
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!