- প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ ০৬:২২ পিএম
গোপালগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন এ কর্মসূচীর আয়্জেন করে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো: আরিফ উজ-জামান| এরপর শ্রদ্ধা জানান পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ এবং জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান| পরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর|
এছাড়া বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়|
শ্রদ্ধা নিবেদনকালে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাবেক জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান বেনো, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন|
এরপর গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| সভায় জুলাইয়ের শহিদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়| আলোচনা সভা শেষে জুলাই শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়| #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!