- প্রকাশিত: ৬ জুলাই ২০২৫ ০৩:৫৩ পিএম
গোপালগঞ্জে জমিজমা বিরোধের জের ধরে এক শিশুকে বেদম মারধরের অভিযোগ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জমিজমা বিরোধের জের ধরে আবু তালিফ মোল্যা (৮) এক শিশুকে বেদম মারধরের অভিযোগ উঠেছে। ওই শিশুকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (০৬ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘ্যানাশুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওই শিশু বাগেরহাটের কচুয়া থানার গজালিয়া গ্রামের মো: সোহাগ মোল্লা ছেলে।
ওই শিশুর বাবা মো: সোহাগ মোল্লা জানান, গত সোমবার (৩০ জুন) বাগেরহাটের কচুয়া থানার গজালিয়া গ্রামের নিজ বাড়ী থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ী জালালাবাদ ইউনিয়নের ঘ্যানাশুর গ্রামে আসেন। গত দুই দিন আগে একই গ্রামের বশির মোল্যার ছোট ছেলের সাথে তার ছেলে তালিফের মারামারি হয়।
আজ সকালে নানা হাবিবার খলিফার দোকান যায় তালিফ। পরে স্থানীয়রা তাফিলকে মারাত্মক আহতাবস্থায় মধুমতি নদীর পাড়ে পরে থাকতে দেথে খবর দেয়। পরিবারের সদস্যরা শিশু তালিফকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তিনি ধারন করছেন, তার শ্বশুর হাবিবার খলিফার সাথে একই গ্রামের বশির মোল্যার সাথে জমিজমা নিয়ে রিবোধ চলে আসছে। এর জের ধরে বশির মোল্যার ছেলে হাকিম মোল্যা (১৭) তার ছেলেকে বেদম মারধর করে মৃত ভেবে মধুমতি নদীর পাড়ে ফেলে আসতে পারে।
শিশু মা হাফজা বেগম বলেন, আমার ছেলেকে প্রায় মৃত অবস্থায় হাসপাতালে এনে ভর্তি করি। আমার ছেলেকে মারধর করে গুরুতর আহত করেছে। এখন গাছ থেকে পড়ে গিয়ে আমরা ছেলে আহত হয়েছে বলে প্রতিপক্ষরা প্রচার করছে। আমি এ ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল রাজীব বলেন, সকালে তালিফ নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন করেছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান জানান, এখন পযর্ন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। আমারা অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নিবিড় গাজী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বিকাল সাড়ে...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ রাতের আধাঁরে টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক বখাটের বিরুদ্ধে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!