- প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২০ পিএম
গোপালগঞ্জে “জেলা প্রশাসক গোল্ডকাপ” ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে।
আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে টুর্নামেন্টের উদ্বোধনীয় দিনে গোপালগঞ্জ পৌরসভা দল ও কোটালীপাড়া উপজেলা দলের মধ্যে প্রথম খেলা এবং বেলা সাড়ে ৪টায় টুঙ্গিপাড়া উপজেলা ও কোটালীপাড়া পৌরসভা দলের মধ্যে দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় গোপালগঞ্জ পৌরসভা দল ১-০ গোলে কোটালীপাড়া উপজেলা দলকে পরাজিত করে। দিনের দ্বিতীয় খেলায় টুঙ্গিপাড়া উপজেলা দল ট্রাইবেকারে ৩-১ গোলে কোটালীপাড়া পৌরসভা দলকে পরাজিত করে। এ টুর্নামেন্টে জেলার ৮টি দল অংশ নিচ্ছে। আগামী ৬ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ফুটবল বাংলাদেশের একটি প্রাণের খেলা। তারই ধারাবাহিকতায় এই “জেলা প্রশাসক গোল্ডকাপ” ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমরা ভবিষ্যতে পুলিশ, আনসারসহ বাইরের দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করবো। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!