- প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫ ০১:৫৯ পিএম
গোপালগঞ্জে ইউনিয়ন আ'লীগ সভাপতির পদত্যাগ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ওবায়দুর ইসলাম দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ ওবায়দুর ইসলাম। তিনি বলেন, "আমরা বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখব।"
তিনি আরো বলেন, তাদের ওপর কোনো ধরনের চাপ নেই। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে তারা একমত নন, সেই কারণেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। #
এই বিভাগের আরো খবর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!