শিরোনামঃ

গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুল ছাত্র নিহত



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ব্যাটারী চালিত ইজিবাইকের চাপায় সুলাইমান শিকদার (১১) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।


আজ বৃহস্পতিবার (০৪ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ভূঁইয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।


গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত সুলাইমান শিকদার গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া গ্রামের সেলিম শিকদারের ছেলে।


ওসি মো: আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ভূঁইয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল শিশু সুলাইমান শিকদার। এসময় দ্রুতগামী একটি ব্যাটারী চালিত ইজিবাইক চাপা দিলে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার সুলাইমানকে মৃত ঘোষনা করেন। মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আফতাব জিলানী বলেন, সড়ক দূর্ঘটনায় আহত সুলাইমান নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?